ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকার-কে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেন-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় আয়োজিত এক পালাগানের আসরে আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরই পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের অনুষ্ঠান থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরবর্তীতে ঘিওর উপজেলার বাসিন্দা মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবুল সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। সর্বশেষ হাইকোর্টের এই জামিন আদেশে তার মুক্তির পথ সুগম হলো।
এম







































