• ঢাকা
  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ত্রিদেশীয় সিরিজ

বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে


স্পোর্টস ডেস্ক অক্টোবর ১৭, ২০২৬, ১০:৫৬ পিএম
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

আবুধাবিতে তাসকিন আহমেদের তোপে প্রথম পাওয়ারপ্লেতেই ৩ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। 

এরপর দলের হাল ধরেন অভিজ্ঞতায় টইটম্বুর ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। দুজন গড়েন ১৫০ রানের মহাকাব্যিক জুটি। 

এই জুটি ভাঙার পর দ্রুত আরো ৪ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে কিছুটা কমে বেঁধে ফেলার আভাস দিয়েছিল বাংলাদেশ। কিন্তু তা আর হলো কই?

নবম উইকেট জুটিতে দুই বোলার নিউম্যান নিয়ামহুরি ও ওয়েলিংটন মাসাকাদজা মিলে গড়লেন ২৬ বলে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি। এতেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য ছুড়ে দিল জিম্বাবুয়ে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সর্বশেষ ১০ ম্যাচের ৮টিতেই আগে ব্যাটিং করা দল জিতেছে। এই সময়ে ২৬০ রানের বেশি তাড়া করে কেউ জিততে পারেনি। ম্যাচটা জিততে হলে তাই বাংলাদেশের ব্যাটারদের বড় পরীক্ষা দিতে হবে। 

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেছেন আরভিন।

টেলর করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৮১। এই ইনিংস খেলার পথে রেকর্ড গড়েছেন টেলর। কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ারকে (৬৭৮৬) ছাড়িয়ে তিনিই জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে সবচেয়ে বেশি রানের মালিক (৬৮৩৭)।
৪৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। সাইফ হাসান ও শরীফুল ইসলামের শিকার ২টি করে।

এম

Link copied!