• ঢাকা
  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কারখানা সম্প্রসারণে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১১, ২০২৬, ০৫:০৩ পিএম
কারখানা সম্প্রসারণে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, গত ১০ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী মৌজায় মোট ১০২ শতক জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, জমিটির মোট ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা। জমিটি জামান মিয়া এবং মো. মনিরুজ্জামান ভূঁইয়া ও গং-এর কাছ থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির নামে ক্রয় করা হবে।

কোম্পানিটি জানিয়েছে, ভবিষ্যতে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের উদ্দেশ্যেই এই জমি অধিগ্রহণ করা হচ্ছে। এছাড়া জমি নিবন্ধনের ভ্যাট, কর ও অন্যান্য সংশ্লিষ্ট সব ব্যয়ও কোম্পানিই বহন করবে।

এএইচ/পিএস

Link copied!