• ঢাকা
  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২৬, ০৭:৪৭ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

ফাইল ছবি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের অযথা ঘোরাঘুরি কমিয়ে পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ, নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরাতে কলেজ পর্যায়ে নিজস্ব ব্যবস্থাপনায় মোটিভেশনাল কার্যক্রম নিতে হবে। এতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভার সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্মারকে উল্লেখ করা হয়।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষার্থীদের সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণ, পরীক্ষায় নিয়মিত উপস্থিতি এবং রাতের বেলায় পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

এসএইচ 

Link copied!