• ঢাকা
  • মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১, ২০২৬, ০৭:১১ পিএম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি

ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের সাংবাদিক সমিতিগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিসিইউজেএ)’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. আতিক হাসান শুভ আহ্বায়ক এবং ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক ও ডেইলি ক্যাম্পাসের রিপোর্টার স্মৃতি আক্তার সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

গত রবিবার রাতে শাহবাগের একটি রেস্তোরাঁয় সাত কলেজের সাংবাদিক সমিতিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মোকার্রেমা খাতুন ও ফারজানা আক্তার নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। আগামী তিন মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ বিন নূর, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম মাহিন, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম ফরহাদ, বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মোসা. ফেরদৌসী আক্তার জিন্নাত।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরান, বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবিদ হোসেন, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফারজানা আক্তার এবং ইডেন কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক মোকার্রেমা খাতুন।

নবনির্বাচিত এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সংগঠনের একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন, সাত কলেজ ক্যাম্পাসের পেশাদার সাংবাদিকদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তকরণ, উপদেষ্টা পরিষদ গঠন এবং পরবর্তী নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে। নির্ধারিত সময় শেষে নির্বাচন কমিশনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এসএইচ 

Link copied!