• ঢাকা
  • সোমবার, ১০ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে যে তিন বিষয়ের ফলাফলে ধস 


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৬, ১১:৫৮ এএম
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে যে তিন বিষয়ের ফলাফলে ধস 

ফাইল ছবি

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। তবে ফলাফলে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। ইংরেজি, গণিত ও হিসাববিজ্ঞান-এই তিন বিষয়ে তুলনামূলক কম পাসের হারও বোর্ডটির সামগ্রিক ফলাফলে প্রভাব ফেলেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত রেজাল্ট থেকে এসব তথ্য জানা যায়। 

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬৬ হাজার ২৫০ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩৫ হাজার ৫৪৯ জন মেয়ে এবং ৩৩ হাজার ৬৬৮ জন ছেলে। এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৪ হাজার ১২৩ জন মেয়ে এবং ৩ হাজার ৫৬৪ জন ছেলে।

এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে পাসের হার তুলনামূলক কম। ইংরেজি বিষয়ে পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। গণিতে পাসের হার ৬৯ দশমিক ৬১ শতাংশ। আর হিসাববিজ্ঞান বিষয়ে পাসের হার ৭৮ দশমিক ৩২ শতাংশ।

সামগ্রিক ফলাফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ।

অন্যান্য বোর্ডের মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। দিনাজপুর শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ০৫ শতাংশ। কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৫ দশমিক ৪২ শতাংশ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৫৯ দশমিক ৪৮ শতাংশ। রাজশাহী শিক্ষা বোর্ডে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। সিলেট শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ৩৩ শতাংশ। যশোর শিক্ষা বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ।

এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। 

সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। দেশের শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এ হার দ্বিতীয় সর্বনিম্ন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ হওয়ায় সেটিই সবচেয়ে কম।

এসএইচ 

Link copied!