• ঢাকা
  • সোমবার, ১০ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফলাফল খারাপ হওয়ার যেসব কারণ জানালেন শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৬, ১২:২১ পিএম
ফলাফল খারাপ হওয়ার যেসব কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের তুলনায় গড় পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে। ফলাফল খারাপ হওয়ার পেছনে শিক্ষার্থীদের পড়ার পেছনের শ্রম এবং শিক্ষকদের খাতা মূল্যায়নের বিষয়টি উঠে এসেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মতে, শিক্ষার্থীরা পড়াশোনায় ঠিক যতটুকু পরিশ্রম করেছে, তাদের পরীক্ষার ফলাফলও ঠিক তেমনই হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

এবারের পরীক্ষায় পাসের হার কমে যাওয়ার কারণ ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। খাতা মূল্যায়নে শিক্ষকদের নম্বর দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত কঠোরতা ছিল কি না-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ইচ্ছেমতো নম্বর দেওয়ার সুযোগ নেই। খাতা মূল্যায়নে সঠিক নিয়ম বজায় রাখা জরুরি উল্লেখ করে তিনি বলেন, মন খুলে গান গাওয়া গেলেও খাতা মূল্যায়নের ক্ষেত্রে মন খুলে নম্বর দেওয়া সম্ভব নয়।

ফলাফল প্রকাশের পর পাসের হার কিছুটা নিম্নমুখী হওয়ায় শিক্ষা সংশ্লিষ্টদের মাঝে মূল্যায়ন পদ্ধতি ও কারণ নিয়ে আলোচনা শুরু হলেও শিক্ষামন্ত্রী বিষয়টিকে স্বাভাবিক ও যথার্থ মূল্যায়ন হিসেবেই দেখছেন।

এসএইচ 

Link copied!