বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র ছিলেন কি না—এমন আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।
বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন।
তিনি আরও জানান, তখন তিনি মাসখানেকের মতো ক্লাসও করেছিলেন বলে দাবি করেন।
আসিফ নজরুল তার পোস্টে উল্লেখ করেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে অনেক পরিচিত ব্যক্তিও ছিলেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব।
তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক। তিনি লিখেন, ‘এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়।’
এম







































