• ঢাকা
  • বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিদেশের মাটিতে সহিংস উৎসব, শিশুসহ আক্রান্ত আজমেরী হক বাঁধন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০২৬, ০১:৩৭ পিএম
বিদেশের মাটিতে সহিংস উৎসব, শিশুসহ আক্রান্ত আজমেরী হক বাঁধন

ফাইল ছবি

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে নজিরবিহীন আক্রমণের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মেস্ত্রে শহরের একটি পার্কে পরিবার ও চার বছরের এক শিশুর সামনেই তাঁর ওপর হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া চিত্র অনুযায়ী, বিদেশের মাটিতে রাজনৈতিক আক্রোশে একদল উগ্র অনুসারী এই অমানবিক ঘটনা ঘটায়। শিশুটির উপস্থিতিও তাঁদের থামাকে পারেনি; উল্টো বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি উগ্র রাজনৈতিক স্লোগান দেওয়া এবং ভিডিও ধারণের মাধ্যমে বিকৃত উল্লাসে মেতে উঠতে দেখা যায়। বিদেশের মাটিতে এই সহিংস হামলা এবং পরবর্তীতে সামাজিক মাধ্যমে তা উদযাপনের ঘটনায় দেশজুড়ে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে।

সামাজিক মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেটিজেনরা লিখছেন, অতীতে যারা সাধারণ মানুষকে নির্যাতন করেছে, চিকিৎসায় বাধা দিয়েছে এবং সহিংসতা ছড়িয়েছে, বিদেশের মাটিতে এই হামলা তাঁদের একই রূপ প্রকাশ করে।

কোনো অনুশোচনা ছাড়া এ ধরনের উগ্র মানসিকতার পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে তাঁরা বলছেন, রাজনৈতিক আক্রোশের জেরে বিদেশের মাটিতে শিশুসহ একজন শিল্পীর ওপর আক্রমণ কেবল সভ্য সমাজের পরিপন্থীই নয়, এটি বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তিও চরম ক্ষুণ্ন করেছে।

এসএইচ 

Link copied!