• ঢাকা
  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হরমুজে মার্কিন অবরোধ ঘোষণার পরই লাফিয়ে বাড়ছে তেলের দাম


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৩, ২০২৬, ০৯:৫৮ এএম
হরমুজে মার্কিন অবরোধ ঘোষণার পরই লাফিয়ে বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালি ঘিরে মার্কিন অবরোধ ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের উত্থান দেখা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-র এক প্রতিবেদনে বলা হয়েছে, লেনদেনের শুরুতেই তেলের দাম প্রায় ৮ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

বিশ্ববাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১০৩ ডলারে পৌঁছেছে। একইভাবে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দামও ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০৪ দশমিক ২৪ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, ইরান-সংক্রান্ত ভূরাজনৈতিক পরিস্থিতি এবং সমুদ্রপথে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তেলের বাজারে এই অস্থিরতা তৈরি করেছে। কারণ, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর আগে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলারের মধ্যে ছিল। তবে পরিস্থিতির অবনতির কারণে বিভিন্ন সময়ে তা ১১৯ ডলারও অতিক্রম করে।

বিশ্ববাজারে এই মূল্যবৃদ্ধি জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর জন্য নতুন করে চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এম

Link copied!