প্রবাসী কার্ড নিয়ে সুখবর দিলেন প্রবাসীকল্যাণমন্ত্রী

  • সিলেট প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৬:৫৩ পিএম
প্রবাসী কার্ড নিয়ে সুখবর দিলেন প্রবাসীকল্যাণমন্ত্রী

ছবি : প্রতিনিধি

সিলেট: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী খুব শিগগিরই প্রবাসী কার্ড চালু করবে সরকার। রোববার (১ মার্চ) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, স্পেনে অবস্থানরত আন-ডকুমেন্টেড ২৫ হাজার বাংলাদেশিকে সে দেশে বৈধকরণের জন্য আমরা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বসে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে কীভাবে এটার সমাধান করা যায়, তার জন্য পদক্ষেপ নেব।

তিনি আরও বলেন, আমরা ১৮০ দিনের যে অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী গাইডলাইন দিয়েছেন, বন্ধ হয়ে থাকা শ্রমবাজার বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব দেশে শ্রমবাজার বন্ধ রয়েছে, সেগুলো কীভাবে আবার চালু করা যায়, সেসব ব্যাপারে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এই বিষয়ে একটি স্ট্যান্ডিং কমিটি করে দেওয়া হয়েছে এবং এই কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

পিএস

Link copied!