ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু মাইশা আক্তারকে গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে গাইবান্ধার ফুলছড়ি থানা এলাকা থেকে আধুনিক প্রযুক্তির সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। একই অভিযানে ফুলছড়ি এলাকা থেকে মোহাম্মদ শান্ত (২০) এবং পূর্বাচল উপশহর এলাকা থেকে শাহ আলম (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় পূর্বাচল উপশহরের বুরুলিয়া গোলচত্বর এলাকা থেকে ব্যবসায়ী শ্যামল মিয়ার পাঁচ বছরের মেয়ে মাইশা আক্তার অপহৃত হয়। এ ঘটনায় শ্যামল মিয়া রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যেখানে গ্রেফতার হওয়া দুইজনকে আসামি করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :