রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা মফিজল হককে

  • সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০৮:১২ পিএম
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা মফিজল হককে

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের পশ্চিম দুলাল মন্ডলপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজল হক মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে নিজ গ্রামে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ।

এ সময় ধুবনী-কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে শ্রদ্ধা নিবেদন ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাঁর দাফন সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মফিজল হক মন্ডলের মৃত্যুতে পরিবার, সহযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এসএইচ 

Link copied!