নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:৩৫ পিএম
নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা–১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে এই রিট করা হয়। রিটে বলা হয়, নাহিদ ইসলাম উত্তর আমেরিকার দেশ ডোমিনিকার নাগরিক।

আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো দ্বৈত নাগরিক জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না। এ কারণে নাহিদ ইসলামের প্রার্থিতা অবৈধ ঘোষণা করে তা স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

এসএইচ 

Link copied!