মেজর (অব.) আখতারুজ্জামান একদিনের রিমান্ডে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০২:৩৯ পিএম
মেজর (অব.) আখতারুজ্জামান একদিনের রিমান্ডে

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই রিমান্ড আদেশ দেন।

এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম। রিমান্ড আবেদনে বলা হয়, বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে সরকারি কাজে বাধা, হুমকি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে বিমানবন্দরের স্বাভাবিক নিরাপত্তা বিঘ্নিত করা হয়েছে। এর পেছনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা উদঘাটনে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট সংলগ্ন ধামাল কোর্ট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এসএইচ 

Link copied!