বীমা কোম্পানির অডিটের জন্য সাত ফার্মকে আইডিআরএ‍‍`র অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৫:৫৮ পিএম
বীমা কোম্পানির অডিটের জন্য সাত ফার্মকে আইডিআরএ‍‍`র অনুমোদন

ফাইল ছবি

ঢাকা: দেশের জীবন ও সাধারণ বীমা কোম্পানিগুলোর ব্যয় নিরীক্ষা (কস্ট অডিট) এবং কর্মদক্ষতা নিরীক্ষা (পারফরম্যান্স অডিট) কার্যক্রম জোরদার করতে নতুন করে সাতটি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ফার্মকে তালিকাভুক্ত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ’র পরিচালক (প্রশাসন) বিশ্বজিত কুমার পাল স্বাক্ষরিত প্রশাসন বিভাগের জারি করা এক অফিস আদেশে জানানো হয় এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন তালিকাভুক্ত এই সাতটি সিএমএ ফার্ম এখন থেকে বীমা খাতের নির্ধারিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে।

প্রতিষ্ঠানগুলো হলো— এ হান্নান অ্যান্ড কোং, হোসেন অ্যান্ড কোং, মুজিবুর রহমান অ্যান্ড কোং, পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস, সেফ-কিউ অ্যাসোসিয়েটস অ্যান্ড কোং, সাইফুর এনায়েত অ্যান্ড অ্যাসোসিয়েটস ও স্যাম অ্যান্ড অ্যাসোসিয়েটস।

কস্ট অডিটের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের ব্যয় সংক্রান্ত হিসাব-নিকাশ ও নথিপত্র নিরপেক্ষভাবে যাচাই করা হয়, যাতে খরচের সঠিকতা নিশ্চিত করা যায়। অন্যদিকে, পারফরম্যান্স অডিটে কোনো প্রতিষ্ঠান বা প্রকল্প কতটা দক্ষতা, কার্যকারিতা ও মিতব্যয়িতার সঙ্গে পরিচালিত হচ্ছে তা মূল্যায়ন করা হয়।

খাত সংশ্লিষ্টদের মতে, নতুন করে এসব ফার্মকে অন্তর্ভুক্ত করার ফলে বীমা কোম্পানিগুলোর আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে, পাশাপাশি পেশাদার অডিট চর্চাও হবে শক্তিশালী।

এএইচ/পিএস

Link copied!