ফাইল ছবি
ঢাকা: প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা চলতি মে মাসের প্রথম ৬ দিনে প্রবাসিরা দেশে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) ৯ হাজার ১৭৪ কোটি টাকা।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের বছর একই সময়ে প্রবাস থেকে এসেছে ৬২ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ আগের বছর একই সময় থেকে ১২ কোটি ৭০ লাখ ডলার বা ৭.৯৩ শতাংশ বেশি।
এদিকে ৬ মে একদিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৩ কোটি ৫০ লাখ ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। অর্থবছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৬০ শতাংশ।
এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।
গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
পিএস
আপনার মতামত লিখুন :