মানুষের জন্য কিছু করতেই রাজনীতিতে আসা: রাজু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৫:০১ পিএম
মানুষের জন্য কিছু করতেই রাজনীতিতে আসা: রাজু

ছবি: নিজস্ব

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আওতাধীন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদপুরের সন্তান মাশরুর রহমান রাজু।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর মাশরুর রহমান রাজু মুখোমুখি হয়েছেন সোনালী নিউজের। ছাত্র রাজনীতিতে আসার কারণসহ নানান বিষয়ে কথা হয়েছে তার সঙ্গে। জানিয়েছেন রাজনীতি নিয়ে তার ভবিষ্যতের ভাবনা ও সমাজ থেকে না অসঙ্গতি দূর করা কথা।

মাশরুর রহমান কেমন আছেন?
উত্তর: আলহামদুলিল্লাহ

রাজনীতিতে কেন এলেন?
উত্তর: রাজনীতিতে এসেছি মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকে। সমাজের সমস্যা ও অন্যায় কাছ থেকে দেখে পরিবর্তন আনার দায়বদ্ধতা থেকেই এই পথে আসা—যাতে নিজের এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে পারি।\

রাজনীতি-তে আসার অনুপ্রেরণা কে? 
উত্তর: বিএনপির রাজনীতিতে আসার অনুপ্রেরণা পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর আদর্শ ও দেশপ্রেম থেকে, আর সেই পথ ধরেই খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্ব আমাকে এগিয়ে যেতে শক্তি ও প্রেরণা জোগায়।

ছাত্রদের তো পড়ালেখায় মন দেওয়া উচিৎ, রাজনীতি করা কতটুকু যুক্তিযুক্ত?
ছত্ররাজনীতির যৌক্তিকতা অবশ্যই রয়েছে। এটা নেতৃত্ব শেখায়, অধিকার সম্পর্কে সচেতন করে, সমাজ-রাষ্ট্র নিয়ে ভাবতে শেখায়।

রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল?
উত্তর: ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করে রাজনীতি করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আপনার প্রিয় রাজনৈতিক নেতা বা আদর্শ কে? কেন?
উত্তর: বিএনপির রাজনীতিতে আমার আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,তার রাজনৈতিক আদর্শ ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার, বহুদলীয় ব্যবস্থা এবং আত্মনির্ভরশীল দেশ গড়া। এবং আমার প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। যিনি সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন।

রাজনৈতিক নেতাদের কিভাবে জনগণের সাথে সম্পর্ক বজায় রাখা উচিৎ?
উত্তর: কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ, তাদের সমস্যার খোঁজ নেওয়া এবং সেগুলোর সমাধানে কাজ করার মাধ্যমে।

ভবিষ্যতে দেশের জন্য আপনার সবচেয়ে বড় স্বপ্ন কী?
উত্তর: আমি স্বপ্ন দেখি ন্যায়ভিত্তিক, উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ার; যেখানে সবার সমান অধিকার থাকবে, দুর্নীতি থাকবে না, শিক্ষা ও কর্মসংস্থান বাড়বে এবং মানুষ নিরাপদ ও সম্মানের সাথে বাঁচতে পারবে।

পিএস

Link copied!