৩৮ কোটি টাকার শেয়ার কিনবে স্কয়ার ফার্মার পরিচালক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৪:১৬ পিএম
৩৮ কোটি টাকার শেয়ার কিনবে স্কয়ার ফার্মার পরিচালক

ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক কোম্পানিটির ৩৮ কোটি টাকার বেশি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক রত্না পাত্র কোম্পানিটির ১৭ লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন। যার বর্তমান বাজার দর আছে প্রতিটি ২১৯.১০ টাকা করে মোট ৩৮ কোটি ৩৪ লাখ টাকা।

ঘোষিত এই শেয়ার কেনার প্রক্রিয়া আগামি ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক ও পাবলিক মার্কেট থেকে ক্রয় সম্পন্ন করা হবে।

এএইচ/পিএস

Link copied!