দেশজুড়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনরায় শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে ‘অবসরপ্রাপ্ত শিক্ষক পুল’ গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি জারি করা এক নির্দেশনায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-এর মহাপরিচালককে বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, এনটিআরসিএ-এর মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে।
নির্দেশনা অনুযায়ী— প্রতিটি উপজেলায় অবসরপ্রাপ্ত, অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে একটি তালিকা বা ‘পুল’ তৈরি করা হবে, উপজেলা প্রশাসনের পরামর্শে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি প্রয়োজন অনুযায়ী সেখান থেকে শিক্ষক নিয়োগ দিতে পারবে এবং এই নিয়োগ হবে সাময়িক ভিত্তিতে, যতদিন না নিয়মিত শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়
অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিল থেকে প্রদান করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
এম
আপনার মতামত লিখুন :