জান্নাতুল সুমাইয়া হিমি
অভিনয়ের ব্যস্ততার মাঝেও ফুটবল নিয়ে নিজের আবেগের কথা জানালেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয় দল নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে ব্রাজিল সমর্থন করা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
হিমি জানান, ছোটবেলা থেকেই পরিবারের প্রভাবে তিনি ব্রাজিলের সমর্থক। যদিও ফুটবল খুব বেশি বোঝেন না, তবুও আবেগ থেকেই ব্রাজিলকে সমর্থন করে আসছেন।
অভিনেত্রীর কথায়, “আমি ব্রাজিল সাপোর্ট করি। খেলা অতটা বুঝি না, না বুঝেই সাপোর্ট করি।”
তিনি আরও বলেন, পরিবারের অন্য সদস্যরাও ব্রাজিলের ভক্ত ছিলেন। বিশেষ করে তার বাবা ও ভাইয়ের কারণেই ছোটবেলা থেকে এই দলের প্রতি আলাদা টান তৈরি হয়।
তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এখন ব্রাজিলকে সমর্থন করতে কিছুটা অস্বস্তি লাগে বলেও জানান এই অভিনেত্রী। হাসতে হাসতেই তিনি বলেন, “এখন ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে।”
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়েও ভক্তদের সঙ্গে খোলামেলা কথা বলায় বরাবরই প্রশংসিত হিমি। এবার ফুটবল প্রসঙ্গেও তার সরল স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এম
আপনার মতামত লিখুন :