ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর ৭দিন আমদানি ও রপ্তানি বন্ধ

  • হিলি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১১:৫২ এএম
ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর ৭দিন আমদানি ও রপ্তানি বন্ধ

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি টানা ৭ দিন বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিষয়টি নিশ্চিত করে আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ(২৫ মে) সোমবার থেকে (৩১মে) রবিবার পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে (১ জুন) সোমবার থেকে যথারীতি নিয়ম অনুযায়ী সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম চালু থাকবে।

হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এম

Link copied!