ছবি : সংগৃহীত
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামীম বলেছেন, সাবেক ও বর্তমান নিষিদ্ধ ছাত্রলীগের কোনো চাকরি হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবে না, সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবে না কোনো সামাজিকতা হবে না।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে শেখ তানভীর লিখেন, ‘কারণ, ওরা এ দেশের শত্রু। ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত, ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত। বর্তমান ও সাবেক ছাত্রলীগের প্রতি একমাত্র প্রেম থাকবে যারা বিকৃত মনস্তাত্বিকতার অধিকারী তাদের।’
তবে কোন দেশপ্রেমিক মেধাবী মানুষ যেন হেনস্তা না হয় উল্লেখ করে ছাত্রদলের আহ্বায়ক বলেন, ‘সাবেক ছাত্রলীগের পুনর্বাসনকেন্দ্র ছাত্রশক্তি ও সাবেক ছাত্রলীগের আশ্রয়স্থল ইসলামী ছাত্রশিবিরকে বলবো- দেশপ্রেমিকতার পরিচয় দিন, জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করবেন না।’
পোস্টে অতীতে ১৯৭১-এ মাফ পেয়েছেন; জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন-এবার কিন্তু আর মাফ হবে না।
পিএস