একদিনে হামে আরও ৭ জনের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৪:২০ পিএম
একদিনে হামে আরও ৭ জনের মৃত্যু

ছবি : প্রতিনিধি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে দুইজন আর সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৮১ জন এবং গত ১৫ মার্চ থেকে ৬ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩৭৩ জন, গত ১৫ মার্চ থেকে ৬ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬ হাজার ৯৯ জন।

১৫ মার্চ থেকে ৬ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ২২৩ জন।
 
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৬ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫৬ জনের মৃত্যু হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৬ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৬৮ জনের মৃত্যু হয়েছে।

পিএস

Link copied!