ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৬:৪৪ পিএম
ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের

ফাইল ছবি

ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েচে, চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৫১৮ জনে। আর হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে। তাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ২৪ ঘণ্টায় যে দুইজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগে এবং আরেকজন রংপুর বিভাগের।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৫০, খুলনা বিভাগে ১৭৪, বরিশাল বিভাগে ১৬৭ জন, রাজশাহী বিভাগে ১৩৩, রংপুর বিভাগে ৬৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

পিএস

Link copied!