হামের উপসর্গে না ফেরার দেশে আরও দুই শিশু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০৪:৩৫ পিএম
হামের উপসর্গে না ফেরার দেশে আরও দুই শিশু

ফাইল ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় শুধু হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৭৭ জন হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে উপসর্গে ১ হাজার ৩২৪ জনের আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৩২৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭০ হাজার ৯৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৩ জন, গত ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯ হাজার ৪৯ জন।
  
১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৮৪১ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এবং ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।

পিএস

Link copied!