ছবি : সংগৃহীত
ঢাকা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘আমরা যুদ্ধবিরতির অনুরোধ করছি না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কেন আলোচনা করব তার কোনো কারণও দেখি না। কারণ আমরা তাদের সঙ্গে দুই দফায় আলোচনা করেছি, আর প্রতিবারই তারা আলোচনার মাঝেই আমাদের ওপর হামলা করেছে।’
বৃহস্পতিবার (৫ মার্চ) সম্প্রচারিত মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরাঘচি এ মন্তব্য করেন।
ইরানে যুক্তরাষ্ট্রে স্থল অভিযানের বিষয়ে আরাঘচি বলেন, আমরা তাদের (মার্কিন বাহিনীর) অপেক্ষায় আছি, কারণ আমরা আত্মবিশ্বাসী যে আমরা তাদের মোকাবিলা করতে পারব। আর সেটি তাদের জন্য বড় ধরনের বিপর্যয় হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চলমান সংঘাতের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি রয়েছে, এমনকি স্থল আক্রমণের ক্ষেত্রেও।
এদিকে বৃহস্পতিবার (৫ মার্চ) ইরান দাবি করেছে, তাদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী ওমান উপসাগরে দেশের আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-কে ড্রোন হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইরানি ড্রোনের আঘাতের পর ওই বিমানবাহী রণতরী ও তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ারগুলো দ্রুত এলাকা ছেড়ে সরে যায় এবং বর্তমানে তারা ওই অঞ্চল থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে।
পিএস
আপনার মতামত লিখুন :