১০০ ঘণ্টায়ই বিশাল ব্যয় আমেরিকার, সামনে কী করবে?

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৮:১৯ পিএম
১০০ ঘণ্টায়ই বিশাল ব্যয় আমেরিকার, সামনে কী করবে?

ছবি : সংগৃহীত

ঢাকা: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় প্রথম ১০০ ঘণ্টাতেই ওয়াশিংটনের আনুমানিক খরচ হয়েছে ৩৭০ কোটি মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন প্রায় ৯০ কোটি ডলার ব্যয় হয়েছে। 

ওয়াশিংটনভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’–এর (সিএসআইএস) এক বিশ্লেষণে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের আগ্রাসনের এই আকাশচুম্বী ব্যয়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে। 

শুক্রবার এই যুদ্ধ সপ্তম দিনে পড়েছে। আজও যুক্তরাষ্ট্র ইরানের ওপর স্টিলথ বোমারু বিমান এবং উন্নত অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে।

গবেষক মার্ক কানসিয়ান এবং ক্রিস পার্ক জানিয়েছেন, প্রথম ১০০ ঘণ্টার প্রায় ৩৭০ কোটি ডলার (প্রতিদিন গড়ে ৮৯ কোটি ১৪ লাখ ডলার) ব্যয়ের মধ্যে খুব সামান্য অংশই বাজেটে বরাদ্দ ছিল। বাকি ৩৫০ কোটি ডলারের খরচই ছিল বাজেট বরাদ্দের বাইরে।

এই দুই গবেষক বলছেন, এর অর্থ দাঁড়াচ্ছে, এই অননুমোদিত ব্যয় মেটাতে শিগগিরই পেন্টাগনকে আরও তহবিলের আবেদন করতে হবে। এটি ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এবং ‘যুদ্ধবিরোধী বিভিন্ন পক্ষের প্রতিবাদের প্রধান কেন্দ্রবিন্দু’ হয়ে উঠতে পারে।

পিএস

Link copied!