ফের সৌদি-কুয়েতে মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৮:০৭ পিএম
ফের সৌদি-কুয়েতে মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ছবি : সংগৃহীত

ঢাকা: হামলা পাল্টা হামলার মধ্যে ফের সৌদি আরব এবং কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান। শুক্রবার (৬ মার্চ) দেশ দুটিতে মার্কিন ঘাটি লক্ষ্য করে এই হামলা চালায় ইরান। বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদনে সূত্রে এ তথ্য জানা গেছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, তারা দেশটির রাজধানী রিয়াদের আকাশে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। যদিও এতে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এছাড়া ইরানের সেনাবাহিনী জানায়, তারা কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। এছাড়া দেশটির উপকূলে একটি জাহাজেও আক্রমণ করেছে, যেটি যুক্তরাষ্ট্র মালিকানাধীন। এই নৌযানটি একটি ট্যাঙ্কার হতে পারে, যা দিয়ে তেল পরিবহণ করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অনেক শীর্ষ কর্মকর্তাও নিহত হয়েছেন। হামলায় দেশটির একটি স্কুলের ১৭০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন।

ওই হামলার জবাবে ইসরায়েল এবং আশে পাশের মার্কিন ঘাটি লক্ষ্য করে হামলা চালাতে থাকে ইরান। তারা সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি মার্কিন ঘাটিতে হামলা চালায়।

ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীরদর্পে লড়ে যাচ্ছে। আজ শুক্রবার (৬ মার্চ) আবার উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

পিএস

Link copied!