যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রোডম্যাপ ইরানের

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৮:২১ পিএম
যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রোডম্যাপ ইরানের

ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দিতে দেশটির কাছে সাতদিনের একটি রোডম্যাপের প্রস্তাব দিয়েছে ইরান। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সংবাদমাধ্যমের কাছে এ প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে সাংবাদিক ও গবেষকদের একটি দলের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ সংক্রান্ত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, প্রস্তাবটিতে গত জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারকে (এমওইউ) সম্মত হওয়া শর্তাবলী বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে দুই দেশের মধ্যবর্তী শত্রুতা ও সামরিক লড়াই বন্ধ করা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া।

আব্বাস আরাগচি আরও স্পষ্ট করে বলেন, ওয়াশিংটন এই রোডম্যাপ বা পরিকল্পনা মেনে নেওয়া মাত্রই ইরান এটি বাস্তবায়নে অবিলম্বে পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

পিএস

Link copied!