গুলির নির্দেশদাতা ১১ ম্যাজিস্ট্রেট ও ৯ আওয়ামী সচিবের পিএসসহ ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ১০:১১ পিএম
গুলির নির্দেশদাতা ১১ ম্যাজিস্ট্রেট ও ৯ আওয়ামী সচিবের পিএসসহ ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

জনপ্রশাসনে উপসচিব পদে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। একসঙ্গে ২৭৭ জন সিনিয়র সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে। এর মধ্যে জুলাইয়ের ছাত্র-জনতার ওপর গুলির নির্দেশদাতা ১১ ম্যাজিস্ট্রেট এবং শেখ হাসিনার সময়ের সচিবদের ৯ একান্ত সচিব রয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ২৬২ জনকে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়। আরেকটি প্রজ্ঞাপনে বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়।

এবার নিয়মিত কর্মকর্তাদের মধ্যে ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নতুন করে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন বিসিএস ব্যাচের অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদেরও উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

উপসচিব পদোন্নতি পাওয়া ১১ গুলির নির্দেশদাতা ম্যাজিস্টেট্র

চব্বিশের জুলাই মাসের প্রথম দিকে কোটাবিরোধী ব্যাপক আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এই আন্দোলন দমন করতে সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে বিক্ষুব্ধদের ওপর ক্র্যাকডাউন চালানো হয়। বিভিন্ন বাহিনীতে থাকা সরকারের অনুগত লোকদের নামিয়ে দেয়া হয় রাস্তায়। খোঁজ নিয়ে জানা গেছে, সহিংস ওই পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট নিয়োগে ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিল অথবা আওয়ামী পরিবারের সদস্য এমন কর্মকর্তাদের প্রাধান্য দেয়া হয়। সম্ভাব্য কর্মকর্তাদের বিষয়ে নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ইতিবাচক আসলে তাদের ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়। এসকল কর্মকর্তারা বিচারের আওতায় আসার কথা থাকলেও উল্টো ১১ কর্মকর্তাকে উপসচিব পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি তালিকার ৩৯ রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুবায়েত হায়াত শিপলু। এই কর্মকর্তা ২০, ২১, ২৩, ২৬, ২৭, ৩০ ও ৩১ জুলাই ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছে। তালিকার ৮৯ নম্বরে থাকা নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর উপপরিচালক মুহা: আবু তাহির ২০, ২১, ২৩, ২৬, ২৭, ৩০ ও ৩১ জুলাই ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তালিকার ৫১ নম্বরে থাকা গাইবান্ধা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস ২০, ২১, ২৩, ২৬, ২৭, ৩০ ও ৩১ জুলাই ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

তালিকার ৫৮ নম্বরে থাকা জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (শিক্ষার জন্য অপেক্ষমান) মো: কবীর হোসেন ২০, ২১, ২৩, ২৬, ২৭, ৩০ ও ৩১ জুলাই ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তালিকার ৬০ নম্বরে থাকা ভুমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তুষার আহমেদ ২০, ২৬, ২৭, ৩০, ৩১ জুলাই ও ১, ২ আগস্ট ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তালিকার ৬৯ নম্বরে থাকা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ আব্দুল্লাহ সাদীদ ৪ ও ৫ আগস্ট রামপুরা, বাড্ডাসহ ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তালিকার ৭৮ নম্বরে থাকা ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) এর সহকারী প্রকল্প পরিচালক নজরুল ইসলাম ২০, ২১, ২৩, ২৬, ২৭, ৩০, ৩১ জুলাই ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

তালিকার ৯৯ নম্বরে থাকা অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ আশরাফুজ্জামান জুলাইয়ের ২০, ২১, ২৩, ২৬, ২৭, ৩০, ৩১ তারিখ ঢাকার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেছেন।  তালিকার ১০০ নম্বরে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব এসএম মুনিম লিংকন ২০, ২১, ২৩, ২৬, ২৭, ৩০ জুলাই ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তালিকার ১১২ নম্বরে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মেহেদী হাসান ২০, ২১, ২৩, ২৬, ২৭, ৩০ ও ৩১ জুলাই রামপুরা-বাড্ডা এলাকায় দায়িত্ব পালন করেছেন। তালিকার ১২৮ নম্বরে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফিন ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট ইসিবি এবং রামপুরা-বাড্ডা এলাকায় দায়িত্ব পালন করেন।

পদোন্নতি পাওয়া ফ্যাস্টিস আমলে সচিবের একান্ত সচিব
শেখ হাসিনার স্বৈরাচারের সহযোগী সচিবদের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা ৯ কর্মকর্তা উপসচিব পদোন্নতি পেয়েছে। পদোন্নতি তালিকার ১০৪ নম্বরে থাকা অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব আহসান হাবিব জিতু বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবের একান্ত সচিব হিসেবে দুই বছরের অধিক সময় দায়িত্ব পালন করেন। সেতু বিভাগের সিনিয়র সহকারী সচিব মো: ইমরুল হাসান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তালিকার ১২৪ নম্বরে থাকা খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একেএম সাইফুল আলম হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের একান্ত সচিব হিসেবে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

তালিকার ১৪৯ নম্বরে থাকা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তালিকার ১৭০ নম্বরে থাকা নৌপরিবহণ অধিদপ্তরের স্পেশাল অফিসার, মেরিন সেফটি দীপায়ন দাস শুভ ভূমি আপীল বোর্ড এবং জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

তালিকার ১৭৪ নম্বরে থাকা সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব অজিত দেব মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তালিকার ৪ নম্বরে থাকা মালেয়েশিয়ার বাণিজ্য ও বাণিজ্যিক কার্যালয়ের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত প্রায় দুই বছর বাণিজ্য সচিবের একান্ত সচিব এবং এর আগে ৫ মাস ক্রীড়া সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বাংলাদেশ জ¦ালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল এর সচিবের একান্ত সচিব কামরুল ইসলাম খান, অর্থসচিবের একান্ত সচিব নাকিব হাসান তরফদার, ভুমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব মো: আজিজুর রহমান উপসচিব পদোন্নতি পেয়েছেন।

এসআই/এম

Link copied!