ছবি: সোনালীনিউজ
সমাজের সাধারণ মানুষের সাহায্য ও সহযোগিতায় অগ্রণী ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা বিক্রমপুর-মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেন্ট্রাল রোডে ইউনূছ গ্রুপের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাহিয়াত হোসেন। এ সময় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন সমিতির অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।
সভায় বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার বাসিন্দাদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে শিক্ষা খাতে পিছিয়ে থাকা এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তার ক্ষেত্রে সর্বোচ্চ জোর দেওয়ার ঘোষণা দেন সমিতির নেতারা। পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে সভাটি সম্পন্ন হয়।
এসএইচ