চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৯:১৬ পিএম
চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২১ অক্টোবর) রাতে আদাবর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও ডিবি পুলিশের উপকমিশনার মো. জিয়াউদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেন উন্নয়নকাজে বাধা প্রদান এবং স্থানীয় ভবন মালিকদের কাছে অবৈধভাবে চাঁদা দাবির অভিযোগ রয়েছে নয়নের বিরুদ্ধে। এসব নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ছাত্রদলের আহ্বায়ক নয়নকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তবে তাঁকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি। ঠিক কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এসএইচ 

Link copied!