থাইল্যান্ডের ই-ভিসার আবেদন বন্ধ থাকবে ৩ দিন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ১০:২৫ পিএম
থাইল্যান্ডের ই-ভিসার আবেদন বন্ধ থাকবে ৩ দিন

তিন দিন বন্ধ রাখা হবে থাই ভিসার আবেদন এবং ভিসার পেমেন্ট সুবিধা। বৃহস্পতিবার (২২ অক্টোবর)  ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাস থাইল্যান্ডগামী যাত্রীদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের অভ্যন্তরীণ সার্ভার রক্ষণাবেক্ষণের কারণে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত থাই ই-ভিসা এবং পেমেন্ট সিস্টেমের সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। নোটিশ অনুযায়ী, আগামী ১ নভেম্বর সেবা চালু হবে।

দূতাবাস জানিয়েছে, এ সময়ে যারা থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা যেন তাদের ভিসা আবেদন এবং পেমেন্টের বিষয়টি আগে থেকেই পরিকল্পনা করে রাখেন, যাতে যাত্রার তারিখের আগে পর্যাপ্ত সময় হাতে থাকে। সাময়িক এই অসুবিধার জন্য দূতাবাস দুঃখ প্রকাশ করেছে।

এম

Link copied!