ফাইল ছবি
ঢাকা: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ড্র করেছে বাংলাদেশ। সিরিজ না জিততে পারলেও আইসিসির বার্ষিক র্যাঙ্কিং বড় অগ্রগতি হয়েছে টাইগারদের। নতুন তালিকায় এক ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা।
মঙ্গলবার (৫ মে) প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২২৫ রেটিং পয়েন্ট নিয়েই তারা উঠে এসেছে আট নম্বরে।
অন্যদিকে, ছয় পয়েন্ট হারিয়ে নবম স্থানে নেমে গেছে। আর ২২০ পয়েন্ট নিয়ে ১০ স্থানে রয়েছে আফগানিস্তান।
র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত, যারা ২৭৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থান ধরে রেখেছে।
দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছে শীর্ষ সাতের মধ্যে।
এই র্যাঙ্কিং হালনাগাদে গত এক বছরের পারফরম্যান্সকে পুরোপুরি বিবেচনায় নেওয়া হয়েছে, আগের দুই বছরের ম্যাচগুলোর ধরা হয়েছে ৫০ শতাংশ হিসেবে।
পিএস
আপনার মতামত লিখুন :