তাপপ্রবাহের মধ্যেই ঝড়-বৃষ্টির খবর, কমবে গরমের মাত্রা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০১:১০ পিএম
তাপপ্রবাহের মধ্যেই ঝড়-বৃষ্টির খবর, কমবে গরমের মাত্রা

ফাইল ছবি

ঢাকা: দেশের অধিকাংশ অঞ্চলে চলছে তাপপ্রবাহ। এরই মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে ঝড়সহ বজ্রবৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হলে সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা কমার সুখবর দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর ঝড়ের আশঙ্কা রয়েছে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে ১৯ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

পিএস

Link copied!