• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিউ মার্কেটে আগুন

দোকানিদের আর্তনাদ থামছেই না


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৩, ১২:১০ পিএম
দোকানিদের আর্তনাদ থামছেই না

ঢাকা : রাজধানীর নিউ মার্কেট এলাকার ঢাকা নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। অনেক দোকানি যে যার মতো যতখানি সম্ভব মালামাল সরানোর চেষ্টা করছেন। আর বেশিরভাগ দোকানিদের কান্নায় ভারি হয়ে উঠেছে পরিবেশ। তাদের আর্তনাদ থামছেই না।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে র‍্যাব, পুলিশ, নৌবাহিনী ও সেনাবাহিনী। এছাড়া প্রস্তুত রয়েছে বিমানবাহিনীর হেলিকপ্টারও।

জানা যায়, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৮টি করা হয়েছে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কি পরিমাণ হতে পারে ধারণা করা যাচ্ছে না।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!