• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকা টেস্টে বড় জয়ের পথে বাংলাদেশ, ৪ উইকেট দূরে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২২, ২০২৫, ০৬:০১ পিএম
ঢাকা টেস্টে বড় জয়ের পথে বাংলাদেশ, ৪ উইকেট দূরে

ছবি: সংগৃহীত

সিলেটের পর ঢাকা টেস্টেও বড় জয়ের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে জয় থেকে মাত্র ৪ উইকেট দূরে থেমেছে টাইগাররা।

বাংলাদেশ আয়ারল্যান্ডকে ৫০৯ রানের লক্ষ্য দিয়েছে। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সফরকারীরা জোড়া উইকেট হারায়। ১৩ রান করা অ্যান্ডি বালবির্নি ও ৯ রান করা পল স্টার্লিংকে আউট করেন তাইজুল ইসলাম।

২৬ রানে দুই ওপেনারকে হারানোর পর কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর মিলে ৫১ রানের জুটি গড়ে। তবে ১৯ রান করে ফিরে যান কারমাইকেল।

চা বিরতিতে আয়ারল্যান্ড ৮৮ রানে ৩ উইকেট হারিয়ে। টেক্টর ফিফটি করার দুই বল পর আউট হলে ভেঙে যায় ৪১ রানের জুটি। এরপর কার্টিস ক্যাম্ফার শক্ত হাতে ক্রিজে থাকলেও আরও দুই উইকেট হারায় আয়ারল্যান্ড।

শেষ পর্যন্ত ৫৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রেইন ১১ রানে অপরাজিত রয়েছেন। তাইজুল ইসলাম ৩টি এবং হাসান মুরাদ ২টি করে উইকেট নেন।

বাংলাদেশের জয়ের পথ এখনো দৃঢ়। চতুর্থ দিন শেষে টাইগারদের কাছে জয়ের হাতছানি স্পষ্ট, আর শেষদিনে দারুণ উত্তেজনা নিশ্চিত।

এসএইচ 
 

Link copied!