ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে শীর্ষ তিনটি পদের বিপরীতে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে আবু বাকের মজুমদারের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সদ্য বিদায়ী সিনিয়র সহ-সভাপতি মাহফুজ খান।
একই দিনে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখারও কাউন্সিল সম্পন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় হাসিব আল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আইয়াম ও সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. জহির রায়হান। নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আগামী দিনে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করছেন তরুণ নেতৃবৃন্দ।
এসএইচ







































