• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

 কাঁঠালিয়ায় ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত, মাদকসহ যুবক গ্রেফতার


ঝালকাঠি প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:৪৬ পিএম
 কাঁঠালিয়ায় ইয়াবা কারবারির কামড়ে পুলিশের এসআই আহত, মাদকসহ যুবক গ্রেফতার

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় পুলিশের সঙ্গে ইয়াবা কারবারি যুবকের সংঘর্ষে রতন চন্দ্র হালদার নামের এক এসআই আহত হয়েছেন। এ সময় ৮ পিস ইয়াবাসহ ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চেঁচরী রামপুর ইউনিয়নের সোহরাব মাস্টারের বাড়ীর সামনের রাস্তা থেকে কাঁঠালিয়া থানার পুলিশ সুপার রতন চন্দ্র হালদারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী সুজন হাওলাদারকে আটক করা হয়। অভিযুক্ত ওই যুবক পুলিশের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করলে রতন চন্দ্র হালদার আহত হন।

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান জানান, “দক্ষিন চেঁচরী এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ সুজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

এসএইচ 
 

Wordbridge School
Link copied!