• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরগুনায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:২০ পিএম
বরগুনায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা

ছবি: প্রতিনিধি

বরগুনায় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক নারী নেত্রীর নাম আলোচনায় এসেছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মনোনয়ন প্রত্যাশা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

রাজনৈতিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, তৃণমূল সম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ডের ভিত্তিতে যে নামগুলো বিশেষভাবে উচ্চারিত হচ্ছে, তারা হলেন: নূর শাহানা হক, আসমা আজিজ, অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু, অ্যাডভোকেট মেহবুবা আক্তার জুঁই, শারমিন সুলতানা আসমা, নাজমুন নাহার পাপড়ি, অ্যাডভোকেট মারজিয়া হিরা ও আমতলীর মীরা খান।

নূর শাহানা হক বরগুনাবাসীর কাছে পরিচিত। তিনি বরগুনা সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। অবসর গ্রহণের পর পূর্ণ সময় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

কেন্দ্রীয় মহিলা দলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজ দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমে সক্রিয়। অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু ও অ্যাডভোকেট মেহবুবা আক্তার জুঁই আইন ও মানবাধিকারভিত্তিক কর্মকাণ্ডে সক্রিয়।

জেলা মহিলা দলের সভানেত্রী শারমিন সুলতানা আসমা, নাজমুন নাহার পাপড়ি, অ্যাডভোকেট মারজিয়া হিরা এবং মীরা খান স্থানীয় ও তৃণমূল পর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। বিশেষ করে মীরা খান ১৭ বছর ধরে মাঠপর্যায়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বরগুনায় সংরক্ষিত মহিলা আসন ঘিরে এই নারী নেত্রীদের সক্রিয়তা জেলার রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যোগ্যতা, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে যিনি মনোনয়ন পাবেন, তিনি বরগুনার নারী সমাজের অধিকার, উন্নয়ন ও ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!