ফাইল ছবি
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এবং ৪৯ জন এমপি মন্ত্রী-প্রতিমন্ত্রীকে হিসেবে শপথ গ্রহণ করেন। তবে এ তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নাম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস বেসরকারিভাবে ৫৭ হাজার ৯২ ভোট ভোট পেয়েছেন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মির্জা আব্বাস। তিনি বেশ কয়েকবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
পিএস






































