• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২৬, ০৭:৩৭ পিএম
২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল গতকাল বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাচের দুই শতাধিক সদস্য অংশ নেন।

২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নুরজাহান খানমের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহাম্মদ সাইফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব আবদুল খালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম এবং বিসিআইসির চেয়ারম্যান ফজলুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!