• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকার যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না 


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১, ২০২৬, ১১:৪২ এএম
ঢাকার যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না 

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর দনিয়া ও মদিনাবাগ এলাকায় গ্যাসের বিতরণ লাইন পরিবর্তনের কাজের জন্য আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান গ্যাসের বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এসআই

Link copied!