• ঢাকা
  • বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাসপাতালে ভর্তি রিজভী, দেশবাসীর কাছে চাইলেন দোয়া


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:৫৬ পিএম
হাসপাতালে ভর্তি রিজভী, দেশবাসীর কাছে চাইলেন দোয়া

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

তিনি জানান, রুহুল কবির রিজভী কয়েকদিন ধরেই ঠান্ডা ও জ্বরে ভুগছিলেন। এর মধ্যেই সোমবার তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিতে কুড়িগ্রাম সফর করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার বিকেলে হাসপাতালে নেওয়া হয়।

রফিকুল ইসলাম আরও বলেন, বর্তমানে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। প্রয়োজনীয় কয়েকটি মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে চিকিৎসকরা পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবেন।

স্কয়ার হাসপাতালে চিকিৎসক রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে রুহুল কবির রিজভীর চিকিৎসা চলছে। এদিকে তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এম

Wordbridge School
Link copied!