• ঢাকা
  • শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৩, ২০২৬, ১১:৩৭ এএম
অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।

দলীয় সূত্র জানায়, বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সে সময় তিনি জ্ঞান হারান। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাঁকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!