• ঢাকা
  • শনিবার, ০৪ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেষ ষোলয় মিশরকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?


স্পোর্টস ডেস্ক জুলাই ৪, ২০২৬, ০৭:০৩ এএম
শেষ ষোলয় মিশরকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ?

অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অবিশ্বাস্য, নাটকীয় এবং সম্ভবত বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর খেলা উপহার দিলো আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বিশ্বকাপের নবাগত দেশটি বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ মিনিট পর্যন্ত হাল ছাড়েনি।

তৃতীয় রাউন্ডে আর্জেন্টিনার সামনে আছে মোহামেদ সালাহর মিশর। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে।

বাংলাদেশের সমর্থকদের জন্য সুখবর আছে সেই ম্যাচে। রাতের শুরুর দিকেই দেখা যাবে এই হাইভোল্টেজ ম্যাচ। 

লিওনেল মেসি আর মোহামেদ সালাহর এই দ্বৈরথ মাঠে গড়াবে আগামী মঙ্গলবার। ৭ জুলাই বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে আর্জেন্টিনা ও মিশরের এই লড়াই।

এম

Link copied!