• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে-স্কেলের গেজেট প্রকাশ কবে জানাল অর্থ মন্ত্রণালয়


নিজস্ব প্রতিবেদক জুন ২৯, ২০২৬, ০১:২৭ পিএম
পে-স্কেলের গেজেট প্রকাশ কবে জানাল অর্থ মন্ত্রণালয়

ফাইল ছবি

নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। শুরুতে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানানো হলেও এবার সে অবস্থান থেকে সরে এসেছে পে-স্কেলের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটি। 

দুই ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সব ঠিক থাকলে আগামী মাসের (জুলাই) মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত গেজেট জারি হতে পারে। 

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য দুই ধাপে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করতে পারে সরকার। এর মধ্যে জুলাই থেকেই মূল বেতনে পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এসএইচ 
 

Link copied!