• ঢাকা
  • রবিবার, ১০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধানের শীষের প্রচারণায় বাবরের স্ত্রী তাহমিনা


নেত্রকোনা প্রতিনিধি  জানুয়ারি ২৩, ২০২৬, ০৬:৩৩ পিএম
ধানের শীষের প্রচারণায় বাবরের স্ত্রী তাহমিনা

ছবি : প্রতিনিধি

নেত্রকোনা: নেত্রকোনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রথম দিন থেকেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবার ধানের শীষের প্রচারণায় স্বামীর পক্ষে মাঠে নামলেন তার স্ত্রী তাহমিনা জামান।

শুক্রবার (২৩ জানুয়ারি) তাহমিনা জামান নিজ গ্রাম মদন উপজেলার বাড়ি ভাদেরা গ্রামে এ প্রচারণা শুরু করেন। এ সময় তিনি ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করার পাশাপাশি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।

নেত্রকোনার হাওরাঞ্চলের তিনটি উপজেলা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী নিয়ে গঠিত নেত্রকোনা-৪ আসন। এ আসনে লুৎফুজ্জামান বাবর ছাড়াও জামায়াত প্রার্থী আল হেলাল তালুকদার, সিপিবির প্রার্থী জলি তালুকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুখলেছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাবরের স্ত্রী তাহমিনা জামানও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে তিনি তা প্রত্যাহার করেন।

পিএস

Link copied!