• ঢাকা
  • শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতে প্রবেশের চেষ্টাকালে শিশুসহ ৭ নারী আটক


চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি আগস্ট ৭, ২০২৬, ০৮:৪৯ পিএম
ভারতে প্রবেশের চেষ্টাকালে শিশুসহ ৭ নারী আটক

ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গা: ​চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে শিশুসহ ৭ বাংলাদেশী নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

​শুক্রবার (৭ আগস্ট) ভোরে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালনা করা বিশেষ টহলে তাদের আটক করা হয়।

​বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন নবদুর্গাপুর গ্রামের জনৈক মো. ইসমাইল হোসেনের ধান ক্ষেতের পাশ থেকে তাদেরকে আটক করা হয়। সীমান্ত মেইন পিলারে ৬২/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের অবস্থান ছিল। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় দুইজন সাক্ষীর সামনে সকাল ৬টা ১০ মিনিটে তাদেরকে আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

আটককৃত ব্যক্তিরা হলেন- মোসা. রেশমী আক্তার (৩০), মোসা. শরিফা আক্তার (৩০), শিলা খানম (২৭), রাশিদা খাতুন (১৯), মোসা. আসিয়া খাতুন (৩৮), কাজল (২০) এবং হাওয়া বিবি (৫১)। 

​বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

​এ ঘটনায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির বেনীপুর বিওপির জেসিও-৯৫৪৪ সুবেদার মো. ফিরোজ খান বাদী হয়ে জীবননগর থানায় একটি এজাহার ও মামলা দায়ের করেন।

পিএস

Link copied!